More

    বরিশালে ঈদকে সামনে রেখে বেড়েছে সব ধরনের মাংসের দাম ‎

    অবশ্যই পরুন

    ‎পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের বাজারে বেড়েছে সব ধরনের মাংসের দাম। তবে সবজির দাম কিছুটা কমেছে। বুধবার (১৮ মার্চ) সকাল থেকে নগরীর বাংলাবাজার, সাগরদী বাজার, নতুন বাজার ও পোর্ট রোড বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। ‎ ‎বাজারে গিয়ে দেখা যায়, গত এক সপ্তাহ আগে গরুর মাংস প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

    কিন্তু দুই তিন দিন ধরে গরুর মাংস ৮৫০ থেকে ৮৮০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া গরুর কলিজা ৭৫০ থেকে ৮০০ টাকা, মাথার মাংস ৫০০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা। একইভাবে খাসির মাংস এক সপ্তাহ আগে ১ হাজার ২০০ টাকা বিক্রি হলেও এখন ঈদের সামনে রেখে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা বিক্রি হচ্ছে। ‎ ‎পাশাপাশি ধারাবাহিকভাবে বেড়েছে সব ধরনের মুরগির দাম। এর মধ্যে ব্রয়লার মুরগি সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম প্রায় ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত।

    সোনালি মুরগি গত সপ্তাহে ৩০০ টাকা বিক্রি হলেও এখন ৩০ টাকা বেড়ে কেজি প্রতি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়। দেশি মুরগির দাম ৫০ টাকা বেড়ে হয়েছে ৬০০ টাকা কেজি। আর ব্রয়লার মুরগি এক সপ্তাহ আগেও ১৮০ থেকে ১৯০ টাকা বিক্রি হয়েছে। এখন ঈদের সামনে রেখে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকায়। ‎ ‎

    সবজির বাজারে দেখা গেছে, শিম ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ৩০ থেকে ৬০ টাকা, দেশি গাজর ৪০ থেকে ৫০ টাকা, মূলা ৪০ টাকা এবং শালগম ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপি প্রতি পিস ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা এবং লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি ১০০ টাকা, বেগুন ৫০ থেকে ৮০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, পটল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ২০ টাকা কমে এখন ৮০ থেকে ১০০ টাকায় নেমেছে। লেবু বিক্রি হচ্ছে হালি প্রতি ৩০ থেকে ৫০ টাকায়।

    দেশি শসা ৮০ টাকা, হাইব্রিড শসা ৪০ টাকা এবং খিরাই শসা কেজি প্রতি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ‎ ‎নগরীর বাংলাবাজারের মুরগি ব্যবসায়ী আরমান বলেন, ঈদকে সামনে রেখে নয় বরং মুরগির খাদ্য ও ব্রয়লার মুরগির বাচ্চার দাম বাড়ায় মাংসের দাম বেড়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    After you register with LottoGo, the fresh new casino’s program will perform an electronic check up on your details

    Regarding the website, pages can easily toggle ranging from lotteries, scratchcards, and you can gambling enterprise content To join up...