More

    নাজিরপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে অর্ধশত পরিবারে ঈদ উদযাপন 

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি: সারাদেশে যখন ঈদের প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততা, পিরোজপুরের নাজিরপুরে তখন বইছে ঈদের আনন্দধারা। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর (খেজুরতলা) গ্রামের প্রায় অর্ধশত পরিবার আজ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে।
    শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই রঘুনাথপুর গ্রামের ঘরে ঘরে শুরু হয় উৎসবের আমেজ। সকাল সাড়ে ৭টায় গ্রামের আল-আমিন মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মো. কামরুজ্জামান। এসময় মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলিতে মেতে ওঠেন এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করেন।
    স্থানীয় বাসিন্দারা জানান, তারা গত কয়েক বছর ধরেই সৌদি আরবের সঙ্গে একই দিনে রোজা রাখা এবং ঈদ পালন করে আসছেন। তাদের বিশ্বাস—বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই ঈদ উদযাপন করা ওয়াজিব। এই ধর্মীয় বিশ্বাস থেকেই রঘুনাথপুর গ্রামের প্রায় ৫০টি পরিবার দীর্ঘদিনের এই ঐতিহ্য বজায় রেখে আসছে।
    গ্রামের বাকি মানুষ আগামীকাল ঈদ পালনের অপেক্ষায় থাকলেও, এই পরিবারগুলোতে আজই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সেমাই, পায়েস আর হরেক রকম পিঠা-পুলির ঘ্রাণে মৌ মৌ করছে চারপাশ। নতুন পোশাক পরে শিশুদের ছোটাছুটি গ্রামের ঈদের আমেজকে আরও রঙিন করে তুলেছে।
    এ বিষয়ে স্থানীয় মুসল্লিরা জানান, চাঁদ দেখার নির্ভরযোগ্য খবরের ভিত্তিতেই তারা দীর্ঘকাল ধরে এই রীতি অনুসরণ করছেন। প্রতি বছরের ন্যায় এবারও আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়েই তারা ঈদুল ফিতর উদযাপন করছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Respons solltest die (menschlichen) Angestellter schlichtweg weiters flexibel durchsetzen im stande sein, auch in Germanisch

    Nachfolgende erfolgreichsten Casinos andienen dir weiteren noch unter unterschiedliche Sintemal wie einem Live-Chat, https://winlegendscasino-de.de/ via E-Elektronischer brief weiters via...