More

    বানারীপাড়ায় গাঁজা চাষ ও বহনের অভিযোগে মোবাইল কোর্টে  দুইজনকে জেল-জরিমানা

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় গাঁজা চাষের অভিযোগে মিলন (৫০) নামের একজনকে এবং গাঁজাসহ আটক হৃদয়কে (২৫) ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা করা হয়েছে।
    মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বানারীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাড়িতে গাঁজা গাছ চাষের দায়ে বানারীপাড়া বন্দর বাজারের চা ও কনফেকশনারি ব্যবসায়ী মোঃ মিলন হোসেনকে আটক করা হয়। এসময় তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়। তাকে আটকে অভিযান পরিচালনা করেন বানারীপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জি এম এ মুনীব। তিনি তাৎক্ষনিক মোবাইল কোর্ট (ভ্রাম্যমান আদালত)
    পরিচালনা করে মিলনকে তিন মাসের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড আদায় করেন।
    একই দিন দুপুরে  বানারীপাড়া পৌরসভার মাহিন্দ্র-আলফা স্ট্যান্ড থেকে পিরোজপুর জেলার স্বরূপকাঠী
    ( নেছারাবাদ) উপজেলার কুনিয়ারী
    গ্রামের রুহুল আমিনের ছেলে হৃদয় হাসানকে ৬ পুড়িয়া গাঁজাসহ আটক করে  ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
    এ মোবাইল কোর্টও পরিচালনা করেন বানারীপাড়া উপজেলা সহকারি কমিশনার  (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জি এম এ মুনীব।
    পরে তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...