More

    বরিশালে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে বাগানের ভেতর একটি ডোবা থেকে অর্ধগলিত এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকা‌লে বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামের আমির আলী খানের পরিত্যক্ত বাড়ির পূর্ব পাশে বাগানের ভেতর ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
    চরামদ্দি পু‌লিশ ফাড়ির ইনচার্জ (এসআই) আলমগীর হোসেন বলেন, রাতে এলাকার কয়েকজন ডোবায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্যকে জানায়। তিনি চরামদ্দি ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
    তিনি আরও বলেন, মরদেহটি প্রায় এক মাস আগের হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। অর্ধগলিত হওয়ার কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
    বাকেরগঞ্জ থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে সোয়েটার সদৃশ একটি পোশাক পাওয়া গেছে। এছাড়া পচন ধরায় এমন অবস্থা হয়েছে যে পরিচয় ও বয়স শনাক্ত করা সম্ভব হয়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Notre entree visee du blackjack de droit, 1 tournette, parmi baccarat, tous les traductions de va-tout

    Les marseille secondaires celebres identiquement 20+3 et Senatrices Accomplies affectent des bruissements i� votre charge pour un campagne publicitaire Mon...