More

    মঠবাড়িয়ায় পুকুরে ডুবে আওয়ামীলীগ নেতার মৃত্যু

    অবশ্যই পরুন

    মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি হারুন অর রশিদ পঞ্চায়েত (৬০) পানিতে ডুবে মারা গেছেন৷ বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনে নিজ পুকুরে গোসল করতে গিয়ে ঘাটে আছার খেয়ে এ ঘটনা ঘটে। মৃত হারুন পঞ্চায়েত তুষখালী ইউনিয়নের পঞ্চায়েত বাড়ির মৃত শামসের আলী পঞ্চায়েতের ছেলে।

    মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ পুকুরে গোসল করতে গিয়ে পা পিছলে ঘাটে আছার খেয়ে তিনি পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে পুকুরে পানির নিচ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    তুষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান হাওলাদার বলেন, হারুন পঞ্চায়েত মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তাই পুকুরে পড়ে আর উঠতে পারেননি। মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, এ ব্যাপারে আমাদের কাছে কেউ খবর জানায়নি। বিষয়টি খবর নিয়ে দেখছি। মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ মঠবাড়িয়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) সুদীপ্ত হালদার, ওসি তদন্ত হেলাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ গাউস মিয়া, সদস্য সচিব বাচ্চু মিয়া আকন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবীর, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা নিজামুল কবীর মিরাজ, অলিউজ্জামান রিপন মাতুব্বর প্রমুখ৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ নজরুল ইসলাম৷

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Remember to always play sensibly and select reliable web based casinos getting a secure and fun sense

    Since we have looked, to experience online slots the real deal profit 2026 now offers a vibrant and you...