More

    নাজিরপুরে পার্টনার প্রকল্পের দিনব্যাপী ‘ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে আধুনিক কৃষি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার ) প্রকল্পের আওতায় এই দিনব্যাপী কংগ্রেসের আয়োজন করা হয়।

    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসরাতুন্নেসা এশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালক সৌমিত্র সরকার, পার্টনার প্রকল্প বরিশালের সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন।

    অনুষ্ঠানে বক্তারা উপজেলার অনাবাদি জমি চাষের আওতায় আনা, ভাসমান পদ্ধতিতে সবজি চাষ এবং উন্নত জাতের মসলা চাষের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। মূলত জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এই কংগ্রেসের মূল লক্ষ্য।

    এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন, যাদের আধুনিক কৃষি প্রযুক্তির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    PlayOJO is assessed by many members, regarding relaxed enthusiasts to help you significant bettors

    As stated a lot more than, the fresh PlayOJO detachment time it entails to get a payment depends to...