More

    বিচারহীনতার ১০০ দিনে নলছিটিতে ওসমান হাদি স্মৃতি মঞ্চের আত্মপ্রকাশ

    অবশ্যই পরুন

    বিচারহীনতার ১০০ দিন উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে নতুন সংগঠন ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চ’ এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদির উদ্যোগে এই সংগঠনের যাত্রা শুরু হয়। শনিবার (২৮ মার্চ) বিকেলে নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি, ভগ্নিপতি আমির হোসেন, শহীদ সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সাবেক কাউন্সিলর জিয়াউল কবির মিঠু, উপজেলা ছাত্রদল সদস্য সচিব সুজন খান, সাংবাদিক ইসমাইল মুসাফির, উপজেলা এনসিপির আহ্বায়ক লাভলু ব্যাপারী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা শাহাদাৎ ফকির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহুয়া ইসলাম, সমাজকর্মী বালী তূর্য, স্বেচ্ছাসেবী নেত্রী সাথী আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র নেতা খালিদ সাইফুল্লাহ, ইমরান হোসেন, মারজান খান, আমিনুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মাসুমা হাদি বলেন, দেশের হারিয়ে যেতে বসা সংস্কৃতি রক্ষা এবং শহীদ ওসমান হাদির আদর্শ ও আজাদির লড়াইকে সারাদেশে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।

    তার কণ্ঠে যেন ওসমান হাদির বার্তা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যায় এ লক্ষ্যেই এ সংগঠন গড়ে তোলা হয়েছে। তিনি আরও বলেন, ওসমান হাদির শাহাদাতের ১০০ দিন পেরিয়ে গেলেও এখনো বিচার না হওয়ায় উদ্বেগ রয়েছে।

    তদন্তের নামে সময়ক্ষেপণ করে বিচার প্রক্রিয়াকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে কি না এ প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে শহীদ হাদির খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Cons: Need to register to gain access to real time cam advice Need to choice put 3x just before withdrawing

    It normal-volatility slot enjoys a varying RTP as high as % and you may an optimum finances you can...