More

    বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর

    অবশ্যই পরুন

    রাস্তা ঝাড়ু দিতে গিয়ে মোটরসাইকেলের চাপায় বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী মমতাজ বেগম নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এদিকে, দুর্ঘটনায় নিহত পরিচ্ছন্নতাকর্মী মমতাজ বেগমকে আর্থিক সহায়তা দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।

    শনিবার (২৮ মার্চ) বিকেলে নগরীর বাংলাবাজার আদর্শ আলী কন্ট্রাক্টর গলিতে নিহতের বাসায় গিয়ে স্বজনদের হাতে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন বিলকিস আক্তার জাহান শিরীন। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, মমতাজ বেগম সিটি কর্পোরেশনের মজুরিভিত্তিক শ্রমিক ছিলেন। গত ২৭ মার্চ রাত ১১টার দিকে শের-ই-বাংলা হাসপাতালের সামনের রাস্তায় ঝাড়ু দেওয়ার সময় একটি মোটরসাইকেল ধাক্কা দেয়।

    এতে গুরুতর আহত হলে মমতাজ বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তখন জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ‘স্বজনদের অভিযোগ না থাকায় মমতাজ বেগমের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’ জানা গেছে, মমতাজ বেগমের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

    এর মধ্যে একমাত্র ছেলেটি দীর্ঘদিন ধরে অসুস্থ। দুর্ঘটনায় নিহত হওয়ার খবর শুনে সমবেদনা জানাতে শনিবার মমতাজ বেগমের বাসায় ছুটে যান সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরীন। এসময় অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন বিলকিস আক্তার জাহান শিরীন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    AviaMasters: Quick‑Fire Crash Gaming for the Modern Player

    Launch into the Skies: Short, High‑Intensity SessionsThe thrill of AviaMasters lies in its bite‑size bursts of action—each round finishes...