More

    কাঠালিয়ায় বরিশাল এক্সপ্রেসের বেপরোয়া সেবা, যাত্রী আহত

    অবশ্যই পরুন

    কাঠালিয়া (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা: ঝালকাঠির কাঠালিয়ায় ঢাকা-বরিশাল-কাঠালিয়া-আমুয়া রুটে চলাচলকারী পরিবহন “বরিশাল এক্সপ্রেস”-এর বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং চলন্ত গাড়ি থেকে এক যাত্রীকে ফেলে আহত করার মতো সহিংস আচরণের গুরুতর অভিযোগ পাওয়াগেছে।

    পরিবহনটির বিরুদ্ধে ঈদের পর পূর্বের নির্ধারিত ভাড়া ৬০০-৭০০টাকার পরিবর্তে ১১০০-১৩০০ টাকা পর্যন্ত আদায় করার অভিযোগ ওঠে। এছাড়া টিকিট কেটে আসন নিশ্চিত করার পরও সিট না দেওয়া, অতিরিক্ত যাত্রী পরিবহন এবং যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনাও ঘটছে বলে জানা গেছে।

    এদিকে, সম্প্রতি এক যাত্রীকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই যাত্রী গুরুতর আহত হন।

    ভুক্তভোগী মনিরুজ্জামান নামের ওই যাত্রী জানান, তিনি কাঠালিয়া উপজেলার আমুয়া থেকে বরিশাল এক্সপ্রেস কাউন্টার দিয়ে ১১০০ টাকায় ঢাকার গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে একটি টিকিট কাটেন। গত শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার গাড়িতে তালতলা বাজার থেকে ওঠার কথা ছিল তার। নির্ধারিত স্থানে গাড়ি পৌঁছালে তিনি থামার জন্য সিগন্যাল দেন। কিন্তু গাড়ি না থামায় বাধ্য হয়ে লাফ দিয়ে চলন্ত গাড়িতে ওঠেন।

    তার অভিযোগ, এ সময় গাড়িতে থাকা সুপারভাইজার তার সঙ্গে খারাপ আচরণ করেন এবং একপর্যায়ে ধাক্কা দিয়ে তাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেন। এতে তিনি গুরুতর আহত হন।

    মনিরুজ্জামান আরও বলেন, অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কেটে সেবা পাওয়ার পরিবর্তে এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

    এ বিষয়ে আমুয়া কাউন্টার কর্তৃপক্ষের কাছে ফোন করা হলে তারা ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

    বরিশাল এক্সপ্রেসের ম্যানেজার মো. সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, যে সুপার ভাইজার বা গাড়ির স্টাফ যাত্রি সাথে খারাপ আচরণ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকার নির্ধারিত ঈদের সময় ভাড়া সাড়ে ৮০০ থেকে ৯০০ টাকা এর বেশি নেয়া হলে সেটির দায়ভার স্থানীয় ঐ কাউন্টারের।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মকবুল হোসেন বলেন, সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেয়ার কোন সুযোগ নেই। যদি কেউ নিয়ে থাকে নির্দিষ্ট অভিযোগ পেলে  ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে।

    স্থানীয় যাত্রী ও সচেতন মহল পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Volte piuttosto comuni sono rso free spins gratuitamente di benvenuto, piu volte disponibili ancora senza contare intricato

    Sinon intervallo di premio di cerimonia nei bisca assegnato per free spin oppure considerazione a divertirsi Sopra questa artigianale vedremo...