More

    বরিশালে চুরির মামলায় ছাত্রদল নেতা জেলহাজতে

    অবশ্যই পরুন

    বরিশালের মেহেন্দীগঞ্জে মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রদলের এক নেতাকে জেলহাজতে পাঠানো হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার ওই ছাত্রদল নেতার নাম জিহাদুল ইসলাম খান। তিনি বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে পৌর এলাকার বদরপুরে সোহেল তালুকদারের বাড়ির আঙিনায় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল তালাবদ্ধ করে রাখা হয়। মোটরসাইকেলটির মালিক তানভির ইসলাম। রাত প্রায় ১টার দিকে ওই বাড়ির সামনে থেকে মোটরসাইকেলটি নিয়ে পালানোর সময় টহল পুলিশের নজরে পড়েন জিহাদুল ইসলাম।

    তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। পরে মোটরসাইকেলের মালিককে ডেকে আনা হয়। এ ঘটনায় রবিবার সকালে মামলা রুজু করে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মোটরসাইকেলের মালিক তানভির ইসলাম বলেন, ‘ধারদেনা করে মোটরসাইকেলটি কিনেছি। ভাড়ায় চালিয়ে যে আয় হয়,তা দিয়েই সংসার চলে।

    গাড়িটি চুরি হয়ে গেলে পথে বসতে হতো। পুলিশের কারণে তা রক্ষা পেয়েছে। আমি এর সঠিক বিচার চাই।’ মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি ছাত্রদলের পদে থাকলেও তার বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ ছিল।’

    দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।রাজনৈতিক বিশ্লেষণ মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, জিহাদুলকে মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়। পরে রবিবার সকালে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Intotdeauna, o depunere minima este necesara pentru a activa acest gen din coduri bonus casino

    Ai deblocat aer Brobdingnagian oferta de la un singur cu privire la unitate va primi bune cazinouri online! Tu, multe...