More

    নেছারাবাদে স্কুল ফিডিংয়ের শুরুতেই অনিয়ম, ছোট ডিম ও পচা কলা নিয়ে তোলপাড়

    অবশ্যই পরুন

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হওয়া স্কুল ফিডিং কর্মসূচিতে শুরুতেই দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্ধারিত মানের চেয়ে ছোট ডিম এবং পচা-আধাপাকা কলা বিতরণের ঘটনায় অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে। সরকারি অর্থায়নে ‘গ্রাম উন্নয়ন সংস্থা’ নামক একটি বেসরকারি এনজিও উপজেলার ১৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করছে।

    গত রোববার প্রথম দিনে প্যাকেটজাত বনরুটি ও ডিম দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হলেও প্রথম দিনেই বাধে বিপত্তি। অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ৬০ গ্রাম ওজনের সিদ্ধ ডিম দেওয়ার কথা থাকলেও সরবরাহ করা হয়েছে মাত্র ৪০ থেকে ৪২ গ্রাম ওজনের অতি ক্ষুদ্র আকারের ডিম। কর্মসূচির নির্ধারিত তালিকা অনুযায়ী, সোমবার (৩০ মার্চ) ১২০ গ্রাম বনরুটি ও ২০০ মিলিলিটার দুধ দেওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের দুধের বদলে দেওয়া হয়েছে নিম্নমানের কলা।

    শিক্ষকদের অভিযোগ, সরবরাহকৃত কলার বড় অংশই ছিল পচা, আধাপাকা বা কালো দাগযুক্ত, যা শিশুদের খাওয়ার অনুপযোগী। উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা রানী হালদার বলেন, সরবরাহকৃত কলার মধ্যে বেশ কিছু কলা আধাপাকা ছিল এবং কালো দাগ ছিল। এছাড়া আগের দিন দেওয়া ডিমের মধ্যেও অনেকগুলো ছিল খুবই ছোট। দক্ষিণ কামারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার দাস বলেন, তালিকায় রুটি ও দুধ দেওয়ার কথা থাকলেও তারা দুধ দিতে পারেনি। সরবরাহ নেই বলে শুধু রুটি দিয়েছে।

    আবার বুধবারের জন্য নির্ধারিত কলা সোমবার দিয়ে গেছে। বাস্তবায়নকারী সংস্থা ‘গ্রাম উন্নয়ন সংস্থা’র প্রতিনিধি মো. ওয়াসিফ বলেন, এত বড় উপজেলায় একসঙ্গে খাবার সরবরাহ করা কিছুটা কঠিন। শুরুর দিকে কিছু ভুলভ্রান্তি হতে পারে। দূর থেকে পরিবহনের কারণে কলায় কিছু সমস্যা হয়েছে। নেছারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম আহমদ বলেন, খাদ্য তালিকায় দুধ নিয়ে কিছুটা সমস্যা আছে, তবে সে ক্ষেত্রে বিকল্প কিছু দেওয়া হতে পারে।

    তালিকায় কোনো অনিয়ম হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। স্থানীয় অভিভাবকদের দাবি, শিশুদের পুষ্টি নিশ্চিতের এই সরকারি প্রজেক্টে যারা নিম্নমানের খাবার দিয়ে অর্থ আত্মসাৎ করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Intotdeauna, o depunere minima este necesara pentru a activa acest gen din coduri bonus casino

    Ai deblocat aer Brobdingnagian oferta de la un singur cu privire la unitate va primi bune cazinouri online! Tu, multe...