More

    ঝালকাঠিতে দোকান পোড়ানোর মামলার বাদীকে হুমকির অভিযোগ

    অবশ্যই পরুন

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে এক প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকান পোড়ানোর ঘটনায় আদালতে মামলা দায়েরের পর বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দাবি করেছেন, আসামিরা তাকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার বারৈগাতী এলাকার বাসিন্দা প্রতিবন্ধী বারেক খন্দকার তালতলা বাজারে একটি মুদি দোকান পরিচালনা করতেন। প্রতিদিন দোকানেই রাত কাটালেও গত ৬ ফেব্রুয়ারি রাতে তিনি বাড়িতে অবস্থান করেন।

    অভিযোগ অনুযায়ী, ওই রাতে দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে দোকানে পেট্রোল ও কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানে থাকা টিভি, ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। এ ঘটনায় গত ৯ মার্চ ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আঃ মতিন হাওলাদার, আলমগীর তালুকদার, আঃ জলিল শেখ ও মনির হোসেনের নাম উল্লেখ করে একটি নালিশি মামলা দায়ের করা হয়। বাদী বারেক খন্দকার অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে আসামিরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে এবং মামলা তুলে নিতে চাপ দিচ্ছে।

    তার দাবি, আসামিরা তাকে অন্য কিছু ব্যক্তির নামে মামলা দিতে প্ররোচিত করেছে এবং এতে সহযোগিতা ও আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছে। তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন বলে জানান। তিনি আরও বলেন, যাদের বিরুদ্ধে মামলা দিতে বলা হয়েছিল, তারা এ ঘটনায় জড়িত নন বলে শপথ করেছেন। ফলে তিনি প্রকৃত ঘটনার ভিত্তিতেই মামলা করেছেন। অভিযোগ অস্বীকার করে আঃ মতিন হাওলাদার বলেন, এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

    তিনি বাদীকে কোনো ধরনের হুমকি দেননি বলেও দাবি করেন। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, আদালতের নির্দেশে অভিযোগটি তদন্তের জন্য থানায় এসেছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে। পাশাপাশি হুমকির অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Unser Spielmechanik genug durch klassischen Dreiwalzenspielen bis hin dahinter mehrstufigen Bonusrunden uber variablem Residence-Edge-Richtung

    Vom ersten Sekunde eingeschaltet finden sie as part of jedermann Schritttempo Bonusmoglichkeiten - Willkommenspakete, Freispiele, Cashback-Angebote und abzuglich Prominenter-Pluspunkte Das...