More

    ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

    অবশ্যই পরুন

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে ধরা পড়েছে বঙ্গোপসাগরের ‘দানব’ নামে পরিচিত বিশাল আকৃতির একটি খটক মাছ, যা স্থানীয়ভাবে করাতি হাঙর নামে পরিচিত। প্রায় ২৫ মন ওজনের এ মাছটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে মাছটি কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে নিয়ে আসা হলে তা দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা। পরে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, গভীর সাগরে মাছ শিকার করতে যাওয়া জেলেদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির এ মাছটি। কাঁঠালিয়া উপজেলার অনেক জেলে নিয়মিত বঙ্গোপসাগরে মাছ ধরতে যান এবং সেখান থেকেই মাছটি নিয়ে আসা হয়। মাছটির ওজন আনুমানিক ২৫ মন বলে জানিয়েছেন স্থানীয়রা। নিলামে অংশ নিয়ে আমুয়ার মাছ ব্যবসায়ী আব্দুল হাই মাছটি প্রায় আড়াই লাখ টাকায় কিনে নেন।

    পরবর্তীতে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এটি ইঞ্জিনচালিত ভ্যানে করে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরে পাঠানো হয়েছে। এদিকে, দীর্ঘদিন পর এত বড় আকারের মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলোর মধ্যে আনন্দের আমেজ দেখা গেছে।

    মাছটি এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করেন। স্থানীয়দের মতে, এ ধরনের বিশাল আকৃতির মাছ সচরাচর ধরা পড়ে না। ফলে বিরল এই ঘটনায় এলাকায় ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Délai de Retrait de Rivo Casino : Combien de Temps Cela Prend-Il Vraiment ?

    SommaireIntroduction aux Méthodes de Retrait et Délais GénérauxLe Processus de Vérification (KYC) : Une Étape ObligatoireTableau des Délais de...