More

    বরিশাল সিটিতে যোগ হলো অটোমেটিক গার্বেজ ডাম্প ট্রাক

    অবশ্যই পরুন

    নগর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরালো এবং গতিশীল করতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিবহনপুলে যুক্ত হয়েছে আরও চারটি ডাম্পিং ট্রাক। যার মধ্যে একটি অটোমেটিক গার্বেজ ডাম্প ট্রাক। মঙ্গলবার (৩১ মার্চ) বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন মোনাজাতের মধ্য দিয়ে ডাম্পিং ট্রাকগুলোর উদ্বোধন করেন।

    এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম শুভ্র, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) জহিরুল ইসলাম টিপু, প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস, পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

    নির্বাহী প্রকৌশলী (পরিবহন) জহিরুল ইসলাম টিপু জানান, উদ্বোধন হওয়া চারটি গার্বেজ ডাম্প ট্রাকের মধ্যে একটি অটোমেটিক গার্বেজ ডাম্প ট্রাক। এটি রিমোর্ট কন্ট্রলের সাহায্যে পরিচালনা করা যাবে।

    বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, চারটি ডাম্প ট্রাক সংযোজন হওয়ায় নগর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল এবং ত্বরান্বিত হবে। এতে নগর পরিচ্ছন্ন এবং নাগরিকদের দুর্ভোগ আরও লাঘব হবে বলে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Chi preferisce scommesse normali senza gratifica puo ostruire attriti, ciononostante non sottrarsi appieno volte controlli

    Tutto cio che razza di alimente a sottoporre a intervento la regolazione circa certain casa da gioco privo di...