More

    জমি সংক্রান্ত তর্কে অসুস্থ হয়ে প্রাণ গেল বৃদ্ধের

    অবশ্যই পরুন

    বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাপানিয়া এলাকায় জমি সংক্রান্ত তর্ক-বিতর্কের একপর্যায়ে অসুস্থ হয়ে শুক্কুর হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে কুরবান হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, শুক্কুর হাওলাদারের সঙ্গে তার চাচাতো ছোট ভাই মো. শহীদ হাওলাদার (৪০) এর জমি সংক্রান্ত একটি তুচ্ছ বিষয় নিয়ে বাড়ির পুকুরের দুই প্রান্তে দু’জনের সাথে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তর্ক চলাকালীন হঠাৎ শুক্কুর হাওলাদার অসুস্থ হয়ে পড়েন।পরে তাকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা করা হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

    প্রত্যক্ষদর্শী মো. মিলন তালুকদার, সাইফুল তালুকদার এবং শহীদ হাওলাদারের স্ত্রী মুন্নি বেগম জানান, ঘটনাস্থলে কোনো ধরনের হামলা বা মারধরের ঘটনা ঘটেনি। তারা বলেন, শুক্কুর হাওলাদার পূর্ব থেকেই হৃদরোগে ভুগছিলেন এবং তর্কের সময় উচ্চস্বরে কথা বলার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।

    এদিকে মৃতের ছোট ভাই সোবহান হাওলাদার জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে পুকুরের দুই পাড়ে দাঁড়িয়ে দু’জনের মধ্যে তর্ক হচ্ছিল। একপর্যায়ে আমার ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং পরে মৃত্যুবরণ করেন। তিনি আরও বলেন, তার ভাই আগে থেকেই হার্টের রোগী ছিলেন এবং এ ঘটনায় কোনো হামলা বা মারধরের ঘটনা ঘটেনি।

    ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে আমরাও একই তথ্য পেয়েছি। তবে মৃতের ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট আসলে বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে। পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...