More

    মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

    অবশ্যই পরুন

    মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার সমাপ্ত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দারিদ্র্য বিমোচনের লক্ষে প্রযুক্তি নির্ভর সম্পদ ব্যাবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় মঠবাড়িয়া উপজেলা কৃষি ভবন মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার ৷ এসময় পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল হাই মল্লিক, পিরোজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিনুল হক বকাউল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মজিবুর রহমান, মঠবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার মো. আতিয়ার রহমান।

    দুই দিনব্যাপী এ বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...