More

    বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ বিজয়

    অবশ্যই পরুন

    বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় পেয়েছে। সব পদেই জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। ভোট গণনা শেষে শুক্রবার (০৩ এপ্রিল) ভোর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলে বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস শুরু হয়।

    নির্বাচন উপ-পরিষদ ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে বিএনপি সমর্থিত নীল দলের মো. আবুল কালাম আজাদ-১ মোট ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত সাদা দলের মো. গালাউদ্দিন মাসুম পেয়েছেন ৩০৪ ভোট।

    সহ-সভাপতি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে শেখ মেহেদী হাসান শাহীন ৪৮৯ ভোট পেয়ে প্রথম এবং সৈয়দ মাসুম মিয়া রেজা ৪২৬ ভোট পেয়ে দ্বিতীয় বিজয়ী হয়েছেন। সম্পাদক পদে ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির আবুল কালাম আজাদ ইমন। অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী শেখ ইমরান কবির মাসুদ পেয়েছেন ৩৩৬ ভোট এবং জামায়াত সমর্থিত প্রার্থী মো. ফরিদ উদ্দিন পেয়েছেন ২৮৫ ভোট।

    অর্থ সম্পাদক পদে মো. জাকির হোসেন ৩৬১ ভোট পেলেও মো. জাহিদুল ইসলাম পান্না ৪৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যুগ্ম সম্পাদক পদের দুটি আসনে মো. তারেক আল ইমরান ৪৬২ ভোট পেয়ে প্রথম এবং সাইদুর রহমান সোহেল ৪০২ ভোট পেয়ে দ্বিতীয় বিজয়ী হয়েছেন। নির্বাহী সদস্যের চারটি পদে ৮ জন প্রার্থীর মধ্যে ৬৭৫ ভোট পেয়ে মো. হারুন অর রশিদ প্রথম, ৫১৫ ভোট পেয়ে গোলাম মোর্তজা তপু দ্বিতীয়, ৪৪৯ ভোট পেয়ে পারভেজ বেপারী তৃতীয় এবং ৪০৬ ভোট পেয়ে মো. সাইফুল আলম চতুর্থ নির্বাচিত হয়েছেন।

    নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক এস এম সাদিকুর রহমান লিংকন বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ৯৭৩ জন ভোটারের মধ্যে ৬৭৮ জন ভোট দিয়েছেন। তবে এবারের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বামপন্থি আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করেননি।

    এমনকি বৃহস্পতিবার তাদের ভোট দিতেও কেন্দ্রে আসতে দেখা যায়নি। যদিও আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি বলে নির্বাচন উপ-পরিষদ ও বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আদালতে মামলাও করেছেন আওয়ামীপন্থি তিন আইনজীবী।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Garrison Bet Payment Method Reliability Ranking

    ContentsChoosing the Right Payment Method: A Guide for Garrison Bet PlayersTop-Ranked Payment Methods at Garrison Bet CasinoThe KYC Verification...