More

    ডেঙ্গু প্রতিরোধে বরিশালে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান জোরদার, মাঠে জেলা প্রশাসক

    অবশ্যই পরুন

    ডেঙ্গু প্রতিরোধে গৃহীত পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে বরিশাল জেলায় মাঠপর্যায়ে অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন।

    অভিযান চলাকালে জেলা প্রশাসক নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং এডিস প্রজাতির মশার সম্ভাব্য প্রজননস্থল হিসেবে চিহ্নিত স্থির পানির উৎসসমূহ দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

    তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর সঙ্গে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

    জেলা প্রশাসক আরও নির্দেশনা দেন যে, ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত মনিটরিং জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বিত কার্যক্রম নিশ্চিত করতে হবে।

    অভিযানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...