More

    কাঁঠালিয়ায় জুয়ার আসরে সাংবাদিক ও ইউপি সদস্য আকাশ: এলাকায় চাঞ্চল্য

    অবশ্যই পরুন

    মো ইমরান মুন্সি ​জেলা প্রতিনিধি, ঝালকাঠি :  ​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়ায় প্রকাশ্যে জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় ইউপি সদস্য ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি মো. নাসির উদ্দীন আকাশ। একজন জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীর এমন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার ঘটনায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    ​সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ইউপি সদস্য নাসির উদ্দীন আকাশ আরও কয়েকজনের সাথে বসে প্রকাশ্যে জুয়া খেলছেন। স্থানীয়দের অভিযোগ, আকাশ দীর্ঘদিন ধরে তার ক্ষমতার অপব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন। বিশেষ করে কচুয়া বাজার ঘাটলা সংলগ্ন এলাকায় তার ছত্রছায়ায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় বলে জানা গেছে। সাধারণ মানুষের প্রশ্ন—একজন সচেতন নাগরিক এবং সাংবাদিক হয়েও যদি তিনি এভাবে প্রকাশ্যে অনৈতিক কাজে লিপ্ত হন, তবে যুবসমাজের ভবিষ্যৎ কোন দিকে যাবে?

    ​ ​অনুসন্ধানে জানা গেছে, নাসির উদ্দীন আকাশের বিরুদ্ধে এর আগেও গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার একটি হত্যা মামলায় (জিআর ২/১৪) তিনি ১৯ নম্বর আসামি ছিলেন বলে নথিপত্রে উল্লেখ রয়েছে। ​রাজনৈতিকভাবে তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

    তিনি ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের ৯ নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময় ক্ষমতার দাপটে তিনি এলাকায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিলেন। ​কৌশলে অবস্থান পরিবর্তন ​ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও, আকাশ তার সাংবাদিক পরিচয় ব্যবহার করে এলাকায় বহাল তবিয়তে রয়েছেন।

    অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের পদধারী নেতা হওয়া সত্ত্বেও তিনি কৌশলে অনলাইনে সরব থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন এবং সাংবাদিকতার পরিচয় দিয়ে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন। ​এলাকার সাধারণ জনগণের দাবি, একজন জনপ্রতিনিধি ও সাংবাদিকের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।

    জুয়া ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সামাজিক অবক্ষয় ত্বরান্বিত করছেন। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকতার মতো পবিত্র পেশার মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাজৈরে জুয়া খেলায় বাধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত

    সুজন হোসেন রিফাত রাজৈর প্রতিনিধি:  মাদারীপুরের রাজৈরে জুয়া খেলায় বাধা দেওয়ার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এক স্বেচ্ছাসেবক দল নেতার...