More

    বরিশালে তেলের ডিপো পরিদর্শনে জেলা প্রশাষক

    অবশ্যই পরুন

    জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ, স্থিতিশীল ও ভোক্তাবান্ধব রাখার লক্ষ্যে বরিশাল জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ খায়রুল আলম সুমন জ্বালানি তেলের পাম্প ও ডিপোসমূহে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। উক্ত পরিদর্শন কার্যক্রমে দীনেশ সরকার, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, বরিশাল এবং সুফল চন্দ্র গোলদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপস্থিত থেকে সার্বিকভাবে অংশগ্রহণ করেন।

    পরিদর্শনকালে তিনি পাম্পসমূহে তেলের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন, সরকার নির্ধারিত দামে বিক্রয় নিশ্চিতকরণ এবং পরিমাপে সঠিকতা বজায় রাখার বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি ভোক্তা স্বার্থ সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায়, মজুতদারি কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং এ বিষয়ে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

    ডিপো পরিদর্শনের সময় তিনি জ্বালানি তেলের মজুত, সংরক্ষণ ব্যবস্থাপনা, নিরাপত্তা মানদণ্ড এবং অগ্নি-নির্বাপণ প্রস্তুতি পর্যালোচনা করেন। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরাপদ সংরক্ষণ ও নিয়মিত তদারকি জোরদার করার নির্দেশ দেন।

    পরিদর্শন শেষে জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারনে বিশ্বব্যাপী জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে বাংলাদেশ ও তার আওতাভুক্ত।তবে সরকার চেষ্টা করছে সংকট নিরসনে বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য। এর জন্য জ্বালানি তেলের ব্যবসায়ী এবং ভোক্তাসহ সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে। এটা শুধু সরকারের দায়িত্ব নয় আপনার আমার সকলের।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Garrison Bet Payment Method Reliability Ranking

    ContentsChoosing the Right Payment Method: A Guide for Garrison Bet PlayersTop-Ranked Payment Methods at Garrison Bet CasinoThe KYC Verification...