More

    মঠবাড়িয়ায় বসতঘর গুড়িয়ে মালামাল লুটের অভিযোগে থানায় মামলা

    অবশ্যই পরুন

     মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই দফা হামলার পর বসতঘর গুড়িয়ে দিয়ে স্বর্ণ, নগদ টাকা ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মৃত মমিন উদ্দিন হাওলাদার এর ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান (৪৫) বাদী হয়ে প্রতিবেশী মৃত আব্দুল লতিফ হাওলাদার এর ছেলে মোঃ শাহিনুর রহমান (৪০) কে প্রধান আসামী করে ৫ জন নামীয় এবং অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে (৩ এপ্রিল) মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

    মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমানের সাথে প্রতিবেশী শাহিনুর রহমান গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

    এ নিয়ে বিজ্ঞ আদালতে মামলা ও একাধিক সালিশ বৈঠক হয়। প্রতিপক্ষ শাহিনুর রহমান পক্ষটি সালিশ ব্যবস্থার তোয়াক্কা করেন নি। সম্প্রতি ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান পূর্বপুরুষ থেকে পাওয়া জমিতে নতুন বসতঘর নির্মাণ করলে শাহিনুর রহমান স্থানীয় সমাজ সেবক ব্যক্তির নিকট মীমাংসার দরখাস্ত দেন। অপরদিকে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নবনির্মাণাধীন বসতঘরে হামলা চালায়। সালিশ প্রধান সন্ধ্যার পরে উভয় পক্ষকে সালিশ করার জন্য তার কাছে ডাকেন।

    এতে মোস্তাফিজুর রহমান পক্ষটি শালিশ ব্যবস্থায় উপস্থিত থাকলেও শাহিনুর রহমান গ্রুপটি এই সুযোগটি কাজে লাগিয়ে রাতে ২০-২৫ জন লোক ভাড়া করে মুহূর্তের মধ্যে মুস্তাফিজুর রহমানের বসতঘরটি সম্পূর্ণ গুড়িয়ে দেয় এবং স্বর্ণ , মালামাল ও নগদ টাকা লুট করে নেয়। এ সময় মোস্তাফিজুর রহমানের স্ত্রী বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। পরে মোস্তাফিজুর রহমান সালিশ বৈঠকে থেকে বাড়িতে ছুটে গেলে তাকেও মারধর করা হয়।

    সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু বিচার প্রার্থনা করেছেন। এ ব্যাপারে সরেজমিনে গিয়ে অভিযুক্ত শাহিনুর রহমান এবং তাদের পরিবারের সদস্যদের বক্তব্য নেয়ার চেষ্টা করা হয়। কিন্তু তাদের বসতঘরে তালাবদ্ধ দেখা যায়। মঠবাড়িয়া থানার ওসি সুজন বিশ্বাস মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Zwischen Einfachheit und Verzicht: Wettanbieter ohne Oasis im Alltagstest

    Wettanbieter ohne Oasis: Ein Blick auf einfache Wettplattformen im Praxistest Warum entscheiden sich Spieler für Wettanbieter ohne Oasis? Es gibt inzwischen...