More

    নিষিদ্ধ ছাত্রলীগের সরকারবিরোধী গোপন বৈঠক!, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

    অবশ্যই পরুন

    নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বরিশাল শহরের রূপাতলীতে গোপন বৈঠক করার প্রাক্কালে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত সা‌ড়ে ১১টার দিকে নগরের ২৪ নম্বর ওয়ার্ডে রূপাতলী হাউজিংয়ের ছায়া নিকেতন ভব‌নের এক‌টি ফ্ল্যাট থে‌কে তা‌দের আটক ক‌রা হয়।

    অবশ্য মেট্রোপলিটন কোতয়ালি পুলিশের অভিযানের আগেই ভবনটির অভ্যন্তরে ছাত্রলীগ নেতা মইদুর রহমান বাকীসহ সকলকে অবরুদ্ধ করে রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, গভীর রাতে রূপাতলী হাউজিংয়ের ছায়া নিকেতনে চিল্লা-চিল্লির আওয়াজ পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের ভেতরের একটি ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা সমাজবিজ্ঞান বিভা‌গের শিক্ষার্থী মইদুর রহমান বাকী এবং সাবেক ছাত্রলীগ নেতা রা‌কিব হাসান র‌নিসহ কজনকে ছাত্রদলের নেতাকর্মীরা অবরুদ্ধ করে রাখেন।

    এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দিলে উৎসুক জনতা ভবনটির চারদিকে অবস্থান নিয়ে বিষয়টি প্রত্যক্ষ করছিলেন। কিছুক্ষণ পরে সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম গিয়ে সেখান থেকে ছাত্রলীগ নেতা বাকী এবং রনিসহ অন্তত ৫জনকে আটক করে থানায় নেয়। বাকী ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্রলীগ ছেড়ে আওয়ামী লীগবিরোধী অবস্থান নেওয়ায় তার প্রতি জুলাইযোদ্ধাদের সহানুভূতি রয়েছে। ফলে বাকীসহ সকলকে ছাড়িয়ে নিতে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের তরফ থেকে সুপারিশ রাখা হয়।

    এ নিয়ে রাতভর থানায় উত্তপ্ত থাকলেও শেষ পর্যন্ত ছাত্রদল নেতাদের চাপের মুখে বাকীদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এবং শনিবার আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেন। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, ছাত্রলীগ নেতা বাকীসহ কজন ভবনটির ফ্ল্যাটে অবস্থান নিয়ে সরকারবিরোধী বৈঠক করতেছিল। এবং এই ভবনটি থেকে আগেও একাধিকবার অনুরূপ বৈঠক করা হয়।

    পাশাপাশি এখানে মাদক-বাণিজ্যও চলে। এই অভিযোগ তুলে ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রূপালী বাংলাদেশকে বলছেন, ছাত্রলীগ নেতা বাকীসহ কজন সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত এবং সেই বৈঠকটি হচ্ছে রূপাতলীর হাউজিংয়ের আলোচিত ছায়া নিকেতনে, এমন খবর পেয়ে সেখানে গেলে ঘটনার সত্যতা মেলে।

    তখন তাদের হাতেনাতে ধরে কোতয়ালি পুলিশে সোপর্দ করা হয়। তবে ছাত্রলীগ নেতা বাকীসহ গ্রেপ্তার ৫ জনই দাবি করেছেন, ছায়া নিকেতনে কোনো সরকারবিরোধী বৈঠক হয়নি। তাদের মধ্যেকার শুভ নামের একজনের পারিবারিক কলহ নিয়ে তমাল এবং ইমনের বাসায় আয়োজিত বৈঠকে অংশ নিয়ে ছিলেন। কোনো মাধ্যম খবর পেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে মব করে। এবং ৫ লক্ষ টাকা দাবি করেছিল, কিন্তু সেই টাকা না দেওয়ায় বেইজ্জতি করে পুলিশের হাতে তুলে দেয়।

    মইদুর রহমান বাকী জানান, তমাল নামে যাকে ধরিয়ে দেওয়া হয়েছে, সে জুলাই আগস্টে ছাত্র আন্দোলন ক‌রে গ্রেপ্তার হ‌য়েছিল। এছাড়া তিনি আগে ছাত্রলীগ করলেও সেই আন্দোলনে অংশ নেন এবং পর্যাপ্ত ভূমিকাও রাখেন। সঙ্গত কারণে ছাত্রদল এবং পুলিশের এমন ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করে প্রশ্ন তোলেন বাকী। তবে বরিশাল মহানগর কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মামুন উল ইসলাম রূপালী বাংলাদেশকে বলছেন, সরকারবিরোধী বৈঠক হচ্ছিল এমন সংবাদ পেয়ে শুক্রবার গভীর রাতে সেখানে গিয়ে ছাত্রলীগ নেতা বাকী-রনি-ইমনসহ ৫ জনকে আটক করা হয়। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদেও এমন তথ্য-উপাত্ত্ব পাওয়া গেছে।

    তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ জনকে শনিবার আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wat maakt de top 10 online casino België verrassend eenvoudig voor nieuwe spelers

    De heldere opzet en intuïtieve navigatie van de top 10 online casino België zorgen ervoor dat nieuwe spelers snel wegwijs raken zonder overweldigd te raken, wat het starten laagdrempelig maakt.