More

    বরিশালে আ.লীগ নেতার নেতৃত্বে ৪ যুবককে কুপিয়ে জখম

    অবশ্যই পরুন

    বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র, আওয়ামী লীগ নেতা এনামুল হক বাহার ও তার লোকদের বিরুদ্ধে চার যুবককে কুপিয়ে এবং পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন।

    শনিবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল নগরীর সাগরদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মামুন হাওলাদার, মাসুম হাওলাদার, উজ্জল হাওলাদার ও সুমন হাওলাদার। তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    অভিযুক্ত আওয়ামী লীগ নেতা এনামুল হক বাহার বরিশাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র। জুলাই অভ্যুত্থান পরবর্তী একাধিক মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত পেয়েছেন তিনি।

    আহতরা জানান, এনামুল হক বাহারের সঙ্গে জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। আওয়ামী লীগের আমলে ক্ষমতার প্রভাবে তিনি জমি দখল করেছিলেন। এ নিয়ে বাহারের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে বাহারের নেতৃত্বে তার ভাই রুবেল, শামীম আহমেদ, শাহিন এবং বাবা সিরাজ হাওলাদারসহ ৮-১০ জন মিলে হামলা করে।

    তারা কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে একই পরিবারের চারজনকে। এদিকে নেতৃত্ব দিয়ে চার যুবককে কুপিয়ে এবং পিটিয়ে জখমের অভিযোগ অকপটেই স্বীকার করেছেন সাবেক প্যানেল মেয়র এনামুল হক বাহার। তিনি বলেন, প্রতিপক্ষের সঙ্গে জমি নিয়ে বিরোধ আছে।

    তারা দুদিন পর পর শুধু জমি দখল করতে আসে। এজন্য আমি দুটি থাপ্পর মেরেছি। পরে ছেলেরা তাদের মেরেছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে রাতে হাসপাতাল এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...