More

    কাঁঠালিয়ায় প্রভাষকের বিরুদ্ধে খাল দখলের অভিযোগ: এলাকাবাসীর মানববন্ধন

    অবশ্যই পরুন

    ​কাঠালিয়া প্রতিনিধি,মো:মেহেদী হাসান: কাঁঠালিয়া ঝালকাঠির কাঁঠালিয়ায় সরকারি খাল দখল এবং সরকারি উন্নয়ন কাজে বাধা প্রদানের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এই দখলদারিত্বের ফলে একদিকে যেমন এলাকার কৃষিব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে, অন্যদিকে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। অবিলম্বে খালটি দখলমুক্ত করার দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

    ​সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার পাড়ের খাল এলাকায় আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী কয়েকশ গ্রামবাসী অংশ নেন।

    ​ব্যানারে দেওয়া তথ্য ও এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, কাঁঠালিয়া সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক নাসির উদ্দিন হাওলাদার দীর্ঘদিন ধরে স্থানীয় একটি সরকারি খাল দখলে রেখেছেন। শুধু তাই নয়, ওই এলাকায় জনস্বার্থে পরিচালিত বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজেও তিনি নানাভাবে বাধা প্রদান করছেন বলে অভিযোগ উঠেছে।

    ​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই খালটি এলাকার পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম। এটি দখল হয়ে যাওয়ায় বৃষ্টির মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং শুকনো মৌসুমে সেচ কাজ ব্যাহত হচ্ছে। এতে করে শত শত একর জমির ফসল নষ্ট হচ্ছে এবং কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।”

    ​ভুক্তভোগী এলাকাবাসী জানান, খাল দখলের ফলে সাধারণ মানুষের চলাচলের পথও সংকুচিত হয়ে পড়েছে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা না মেলায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

    এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, একজন শিক্ষক হয়ে সরকারি সম্পদ দখল এবং উন্নয়ন কাজে বাধা দেওয়া অত্যন্ত লজ্জাজনক। তারা অবিলম্বে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন। দ্রুত খালটি দখলমুক্ত করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Пункт и пипс в трейдинге

    Что такое пункты в трейдинге В некоторых парах, например, USD/JPY, один pips составляет 0,01. Пунктом называют величину наименьшего возможного https://forexby.com/...