More

    জিয়ানগরে ইটভাটায় পড়ে থাকা বিদ্যুতের তার পেঁচিয়ে এক শ্রমিকের মৃত্যু

    অবশ্যই পরুন

     জিয়ানগর ( পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের জিয়ানগরে ইটভাটায় পড়ে থাকা বিদ্যুতের তার পেঁচিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. ফারুক হোসেন (৪৫)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জিয়ানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান বেলা ১১ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামের কেবিআই ব্রিক ফিল্ডে ইট কাটা শ্রমিক মোঃ ফারুক হোসেন পানি আনতে গেলে এই দুর্ঘটনা ঘটে । ফারুক হোসেন খুলনা জেলার কয়রা থানার তেঁতুলতলা এলাকার আজিবুর রহমান গাজীর পুত্র।

    তিনি কেবিআই ব্রিক ফিল্ডে ইটকাটা শ্রমিক হিসেবে কয়েক বছর ধরে কাজ করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ফারুক হোসেন সকালে কলসি নিয়ে পানি আনতে যাচ্ছিলেন। কিন্তু আগের রাত্রের যে কোনো এক সময় বাতাস ও বৃষ্টিতে ইট ভাটার একটি বৈদ্যুতিক তার রাস্তায় ছিঁড়ে পড়েছিল।

    কিন্তু ফারুক হোসেন সেই তার লক্ষ্য করতে না পাড়ায় তিনি ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে যান এবং ওখানেই তিনি অচেতন অবস্থায় পড়ে থাকেন। পরে অন্য শ্রমিকরা তাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখলে উদ্ধার করে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

    পরে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ব্রিক ফিল্ডের মালিক আসলাম হোসেন জানান, ফারুক পানি আনতে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে পেঁচিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকে এবং অন্য শ্রমিকরা তাকে দেখে উদ্ধার করলে আমরা তাকে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে পাঠাই।

    সেখানে ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন। ইটভাটার বৈধ কোন কাগজ আছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান তাদের বৈধ কোন কাগজপত্র নেই। তবে আবেদন করা হয়েছে।

    জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশের একটি টিম পাঠিয়েছি। লাশ পিরোজপুর জেলা হাসপাতালে রয়েছে। পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হোসেন জানান, পিরোজপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Un logiciel casino quelque peu acces embryon telecharge il existe l’App Abri (iOS) , ! Internet Play (Android)

    Avec un programme salle de jeu legerement brique incontestable, la assurance informatique orient habituellement premi lequel avec navigant,...