More

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে স্টাফদের মারধর করলেন পরীক্ষার্থী

    অবশ্যই পরুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনার পর ওই পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে মারধর করে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। শুক্রবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি ইসমাইল হোসেন।

    আটক পরীক্ষার্থীর নাম আহনাফ আহমেদ। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ১৯৯৮৬০। আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি শাখার কর্মচারী মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন এবং উজ্জ্বল। তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আহত মনিরুজ্জামান বলেন, “বহিষ্কারের পর এক পরীক্ষার্থী স্টাফ ও অন্যান্য পরীক্ষার্থীদের মারধর শুরু করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাধা দেওয়ার চেষ্টা করলে সে আমাকে মারধর করে।

    এতে আমার নাক, মুখ ও কান রক্তাক্ত হয়। পরে আশপাশের লোকজন এসে তাকে আটক করে।” বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রধান ফোকাল পয়েন্ট সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক বলেন, “মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেওয়ায় একজনকে বহিষ্কার করা হয়। পরে ওই পরীক্ষার্থী আমাদের তিনজন স্টাফকে মারধর করে আহত করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন, “পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেন কক্ষ পরিদর্শক। বহিষ্কারের পর নিয়ন্ত্রণ কক্ষে নেওয়ার সময় নিরাপত্তা শাখার তিনজনকে মারধর করেন তিনি। আহতরা হাসপাতালে ভর্তি আছেন।”

    পরে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করা পুলিশ তাকে থানায় নিয়ে গেছে বলে জানান তিনি। ওসি ইসমাইল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক শিক্ষার্থীকে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Актуальный_доступ_к_1win_зеркало_без_блокиров

    Актуальный доступ к 1win зеркало без блокировок и ограничений для комфортной игрыЧто такое зеркало 1win и зачем оно нужно?Как...