More

    কাঁঠালিয়ার আমুয়াতে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ​

    অবশ্যই পরুন

    কাঁঠালিয়া প্রতিনিধি,মো:মেহেদী হাসান : ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মল্লিক বাড়ির ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ভূমিদস্যুদের হাত থেকে রেকর্ডীয় জমি রক্ষা ও হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন। উক্ত সংবাদ সম্মেলনে স্থানীয় হারুন মোল্লা, আলাউদ্দিন মোল্লা ও বেল্লাল মোল্লার (পিতা মৃত রশিদ মোল্লা) বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও বসতবাড়ি উচ্ছেদের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ​

    ​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুস সাত্তার খান জানান, ১৭ নং জেএল, ১১ নং তৌজি এবং ১০৫ নং খতিয়ানের অন্তর্ভুক্ত জমিটি দীর্ঘদিন ধরে তাদের ভোগদখলে রয়েছে এবং সিএস ও আরএস রেকর্ড অনুযায়ী তারা এই জমির বৈধ মালিক। তা সত্ত্বেও হারুন মোল্লা গংরা প্রভাব খাটিয়ে উক্ত জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে এবং বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে ক্রমাগত হয়রানি করে আসছে। ​

    ​ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ হালিম মল্লিক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, “প্রতিপক্ষরা গত সরকারের আমলে সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। কিন্তু বর্তমানে পটপরিবর্তনের সুযোগ নিয়ে তারা বিএনপির সাথে যোগ দিয়েছে। এই নতুন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তারা এলাকায় ক্ষমতার অপব্যবহার করছে এবং আমাদের ওপর জুলুম চালাচ্ছে।”

    ​ ​ভুক্তভোগীরা চরম উদ্বেগ প্রকাশ করে জানান যে, জীবনের নিরাপত্তার জন্য তারা কাঁঠালিয়া থানার শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু থানা থেকে তারা কোনো প্রতিকার পাননি। উল্টো থানার অফিসার সোহেল তাদের সঠিক তদন্তের আশ্বাস না দিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। ​

    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাত্তার খান, হাসি আক্তার, রেহেনা ও হালিম মল্লিকসহ ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা বাংলাদেশের প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের বৈধ রেকর্ডীয় জমি রক্ষা এবং ভূমিদস্যুদের হাত থেকে নিষ্কৃতি পেতে আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুবিচার চাই।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Boho Casino VIP Live-Tische und hohe Limits

    InhaltZugangsvoraussetzungen für VIP-Live-TischeVerfügbare Spiele und Limits im High-Limit-BereichExklusive Boni und persönlicher ServiceDer KYC-Prozess für High-Stakes-SpielerHäufige Probleme und LösungenIst das...