More

    জিয়ানগরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

    অবশ্যই পরুন

    জিয়ানগর ( পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের জিয়ানগরে পুকুরে পড়ে আব্দুল্লাহ শিকদার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ শিকদার ওই এলাকার বাসিন্দা মো. শাহিদুল শিকদারের সেজ ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন।

    এ সময় আব্দুল্লাহ বাড়ির সামনে পুকুরপাড়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়।

    কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Selbige Betiton Spielauswahl existiert vorrangig aus Verbunden Slots durch bekannten & traditionellen Herstellern

    Intensiv geschrieben stehen euch ganz Spiele weiters Funktionen zur Vorschrift. Reibungslos unter einsatz von diese Inter browser Software package...