More

    বরিশালে নদী ও খাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন,বরিশাল : বরিশালের বানারীপাড়ায় সোমবার সকালে নদী থেকে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ ও একইদিন দুপুরে গৌরনদীতে খালের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের বাওয়ালিয়া গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীতে ভাসমান অবস্থায় দুর্জয় (১২) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত দুর্জয় উজিরপুর উপজেলার হারতা গ্রামের বাসিন্দা শুকলালের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলো। সোমবার (১৩ এপ্রিল) সকাল পৌনে নয়টার দিকে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখেন।

    গত ১২ এপ্রিল সকালে দুর্জয় নৌকায় করে নদীতে ভাসমান হাটে তরমুজ সংগ্রহ করতে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পায়নি। বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে একইদিন দুপুরে বরিশালের গৌরনদী-ধামুরা খালের আশোকাঠী বনবিভাগ সংলগ্ন খালের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের (মেয়ে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আশোকাঠী গ্রামের ফিরোজ সরদারের ছেলে অস্টম শ্রেণীর ছাত্র ওয়ারিদ রহমান জয় বলেন, দুপুর দেড়টার দিকে তারা তিনজনে খালে গোসল করতে নেমে ভাসমান অবস্থায় নবজাতককে প্রথম দেখতে পায়। পরবর্তীতে মরদেহটি লাঠি দিয়ে খালের পাশে টেনে এনে স্থানীয়দের খবর দেয়। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Las superiores casinos online Espana deben estandares y caracteristicas de seguridad desplazandolo hacia el pelo privacidad

    Las mas grandes casinos online que te ofrecemos cuentan con los criterios sobre plan sobra prestigiosos, tienen una gran...