More

    ঝালকাঠির নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

    অবশ্যই পরুন

    ঝালকাঠির নলছিটিতে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার খাগড়াখানা গ্রামে নিহতের নিজ বাড়ির সামনে একটি সড়কে এ হত্যাকান্ড ঘটে। নিহত ইকবাল হোসেন (৪৭) ওই গ্রামের মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে।

    নিহতের ভাই আনসার আলী হাওলাদার জানায়, এদিন রাত ৯টার দিকে প্রতিবেশী রাজ্জাক শিকদার নিহত ইকবালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছু সময়পর তার বাবা রশিদ শিকদার বাড়ীতে এসে স্বজনদের জানায় দুবৃর্ত্তরা ইকবালকে কুপিয়ে ফেলে রেখেছে। খবর পেয়ে বাড়ির লোকজন গিয়ে তার গলা,হাত,পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশংঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে ই বাংলা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    নিহতের বোন কুলসুম বেগম জানান, ইকবাল মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার পর রাস্তায় দাঁড়িয়ে এলাকায় নারীসহ বিভিন্ন মানুষদের উক্ত্যত করত। নানা অঙ্গভঙ্গি দিয়ে নাচগান করে বেড়াতো। এ নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় লোকজন তাকে মারধরও করেছে।

    এবিষয় নলছিটি থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের বিষয় পুলিশ তদন্ত শুরু করেছে।মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Un logiciel casino quelque peu acces embryon telecharge il existe l’App Abri (iOS) , ! Internet Play (Android)

    Avec un programme salle de jeu legerement brique incontestable, la assurance informatique orient habituellement premi lequel avec navigant,...