More

    বানারীপাড়ায় চাঁদা না পেয়ে পল্লী চিকিৎসককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শ্রমিকদল নেতা

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নে শ্রমিক দলের সভাপতি জিয়া সরদারের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    অভিযোগ সূত্রে জানা যায়, রোববার ( ১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার  বিশারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘নাহার মেডিকেল হলের স্বত্বাধিকারী পল্লী চিকিৎসক নাছির উদ্দিন মিলনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন জিয়া সরদার। ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর হামলা চালানো হয়। এ সময় দোকানের ক্যাশে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
    পল্লী চিকিৎসক নাছির উদ্দিন মিলন জানান, গত প্রায় দুই বছরে বিভিন্ন সময়ে ৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত একাধিকবার জোরপূর্বক তার কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে। সর্বশেষ চাঁদা দাবির ঘটনায় টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে মারধরের শিকার হতে হয়।
    গুরুতর আহত অবস্থায় তাকে রোববার রাত  ৯টার দিকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
    এ বিষয়ে বিশারকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম সাজ্জাদ জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি আরও বলেন, ভুক্তভোগী তার মামা।  বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অভিযুক্ত জিয়া সরদারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
    এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত বিশারকান্দি ইউনিয়নে শ্রমিক দলের সভাপতি জিয়া সরদার  অভিযোগ অস্বীকার করে বলেন ওই পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের ভাইয়ের ছেলে রহমত গুরুতর অসুস্থ হওয়ার বিষয়ে তার উন্নত চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দিতে বলায় তার নামে চাঁদাবাজি ও হামলার অভিযোগ আনা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Un logiciel casino quelque peu acces embryon telecharge il existe l’App Abri (iOS) , ! Internet Play (Android)

    Avec un programme salle de jeu legerement brique incontestable, la assurance informatique orient habituellement premi lequel avec navigant,...