More

    বরিশালসহ দক্ষিণাঞ্চলে আনন্দ উৎসাহে বাংলা বরণ চলছে

    অবশ্যই পরুন

    নতুন সূর্যের স্নিগ্ধ আলোয় জেগে উঠেছে বাংলাদেশের সংস্কৃতির উৎসব বাংলা নব বর্ষ। আনন্দ উদ্দিপনার মধ্যে দিয়ে বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলইে আমাদরে প্রাণরে উৎসব, বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। বরিশালের বিএম স্কুল মাঠে তিন দিনের বৈশাখী মেলা শুরু হয়েছে সকালে। ঐতিহ্যবাহী বরিশাল প্রেস ক্লাবে সকাল ১০টায় নববর্ষ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।

    নতুন সূর্যের স্নিগ্ধ আলোয় জেগে ওঠে বাঙালি সংস্কৃতি-শুরু হয় আমাদের অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন চেতনাকে ধারণ করে সকল জাতিগোষ্ঠী, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গের অংশগ্রহণে দিনটি বৈশাখী শোভাযাত্রাসহ বর্ণিল আয়োজনে বরিশালে উদযাপিত হচ্ছে । বর্ষবরণ উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৮টায় বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

    বৈশাখী শোভাযাত্রা সার্কিট হাউজ চত্ত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক সমুহ প্রদক্ষিন শেষে সার্কিট হাউজ প্রাঙ্গনে শেষ হয়েছে। এ উপলক্ষ্যে সার্কিট হাউজ প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণেরও আয়োজন করা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় কারাগার, বিভিন্ন হাসপাতাল ও শিশু পরিবারসমূহে উন্নতমানের ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশন করা হচ্ছে ।

    একই সাথে সরকারী শিশু পরিবারে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন, করা বন্দীদের তৈরি বিভিন্ন দ্রব্যাদির প্রদর্শনী এবং তাদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে এবার । বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদ্‌যাপনেরও ব্যবস্থা করা হয়েছে।

    অভিজাত হোটেল ও ক্লাবগুলোতে বিশেষ অনুষ্ঠানমালা ও ঐতিহ্যবাহী বাংলা খাবারের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ বেতার বরিশাল থেকে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Les atouts des SARMs pour votre entraînement musculaire

    Les SARMs, ou Sélective Androgen Receptor Modulators, représentent une avancée significative dans le domaine de la musculation et de...