More

    পিরোজপুরে ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা, ক্লিনিক মালিকসহ দুজনকে কারাদণ্ড

    অবশ্যই পরুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় ক্লিনিকের মালিকসহ দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) উপজেলার সাফা বাজার এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।

    অভিযানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৌমিত্র সিনহা। অভিযান সূত্রে জানা যায়, সাফা বাজারে অবস্থিত ‘মনির হোসেন সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চলছিল। বিশেষ করে ভুয়া চিকিৎসকের মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

    ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকের মালিক মনির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা ও ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ভুয়া চিকিৎসক পরিচয়ে চিকিৎসাসেবা দেওয়া পি. সি. বর্মনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসা খাতে প্রতারণা প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Asi que siempre se encuentran en tu pensamiento de estas nuevas versiones con tallas apareciendo en el mundo de internet

    A continuacion, ven un listado de los diferentes juegos de Ruleta en compania de crupier sobre presto Las casinos referente...