More

    বরিশালে হাম আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ১১টা থেকে রাত সোয়া ১০টার মধ্যে তাদের মৃত্যু হয়। দুজনের একজনও হামের টিকা নেওয়া ছিল না। দুই শিশু হলো- বরগুনার তালতলী উপজেলার কুকুয়া গ্রামের মো. ইমরানের ৭ মাসের কন্যা ইয়ামনি এবং অপরজন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী গ্রামের ফারুক হাওলাদারের ২ বছর বয়সী ছেলে মাহি।

    এদের মধ্যে মাহি ১৩ মার্চ রাত ২টায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে সকাল পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া ইরামনিকে ১২ এপ্রিল বিকেল পৌনে ৬টার দিকে হাসপাতালে ভর্তি করা হলে ১৩ এপ্রিল রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।

    হাসপাতালের সহকারী পরিচালক আবদুল মোনায়েম সাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মারা যাওয়া দুই শিশুকেই মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ নিয়ে এ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে সাতজন শিশুর মৃত্যু হয়েছে। এর আগে ৮ এবং ৯ মার্চ দুজন করে চরজন শিশু মারা যায়। এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১১৭ জন হাম আক্রান্ত শিশু চিকিৎসাধীন রয়েছে।

    এর মধ্যে গত ১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ জন শিশুকে ভর্তি করা হয়। এ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৬ জন হাম আক্রান্ত শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৫৯ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৫ জন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Les atouts des SARMs pour votre entraînement musculaire

    Les SARMs, ou Sélective Androgen Receptor Modulators, représentent une avancée significative dans le domaine de la musculation et de...