More

    বরিশালে অবৈধভাবে ভোজ্য তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীতে লাইসেন্স ছাড়া অবৈধভাবে ভোজ্য তেল মজুত করার অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর বাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

    জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান পলিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে মেসার্স মোল্লা ব্রাদার্সের মালিক শুক্কুর মোল্লাকে মজুদের লাইসেন্স ছাড়াই গুদামে ৯০ ব্যারেল ভোজ্য তেল সংরক্ষণের দায়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া মেসার্স আবির ব্রাদার্সের মালিক সন্তোষ মিত্র খুচরা ব্যাবসার লাইসেন্স ব্যবহার করে নিজ বাসার গুদামে অবৈধভাবে ৫০ ব্যারেল ভোজ্য তেল ও ১৩ দশমিক ৭৫ টন চিনি মজুত করায় ২৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়। গোয়েন্দা সূত্র জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর দীর্ঘদিন ধরে গোপন নজরদারি চালানো হচ্ছিল।

    অভিযোগের সত্যতা পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে এবং সংশ্লিষ্টদের সতর্ক করে। অভিযানে এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Pin Up casinoda sadəlik özünü hiss etdirir – hər addımda sürətli və rahat oyun imkanı

    Pin Up casinoda intuitiv interfeys və sürətli yükləmə hər kəs üçün rahat oyun imkanları yaradır, bu da gündəlik əyləncəni sadə və əlçatan edir.