More

    ভাণ্ডারিয়ায় খুনসহ ১৯ মামলার আসামি বাবুল চৌকিদার গ্রেপ্তার

    অবশ্যই পরুন

     নিজস্ব প্রতিবেদক, ভান্ডারিয়া |  ​পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত ১৯ মামলার আসামি বাবুল চৌকিদারকে (৫০) গ্রেপ্তার করেছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার মাটিভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তারকৃত বাবুল চৌকিদার মৃত ওয়াজিদ আলীর ছেলে এবং তিনি মাটিভাঙ্গা এলাকার বাসিন্দা।

    ​ ভাণ্ডারিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল মাটিভাঙ্গা এলাকায় অভিযান চালায়। দীর্ঘদিনের পলাতক আসামি বাবুল চৌকিদারকে শনাক্তের পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ​পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত বাবুলের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

    গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাকে পিরোজপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Asi que siempre se encuentran en tu pensamiento de estas nuevas versiones con tallas apareciendo en el mundo de internet

    A continuacion, ven un listado de los diferentes juegos de Ruleta en compania de crupier sobre presto Las casinos referente...