More

    মঠবাড়িয়ায় নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য রুহুল আমিন দুলাল

    অবশ্যই পরুন

    মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়নে কৃষি সেচ সংকট মোকাবেলায় ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য রুহল আমীন দুলাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। শনিবার (১৮ এপ্রিল) নাব্যতা হারানো মঠবাড়িয়ার বহেরাতলা বাজার হতে আলগী বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৭ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। যা বাস্তবায়ন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

    এসময় মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাবেক সভপতি কে এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবুবকর সিদ্দিক বাদল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ইসমাইল হোসেন হাওলাদার সহ প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। খাল খনন কর্মসূচি উদ্বোধন করে সংসদ সদস্য রুহুল আমিন দুলাল বলেন, বিগত সরকারের সময় খালের জন্য বরাদ্দ এলেও বাস্তবে কোন কাজ হয়নি।

    বর্তমান সরকার যথাযথভাবে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করবে। তিনি আরও বলেন, আমাদের গ্রামীণ অর্থনীতি কৃষিনির্ভর। পানি সমস্যার সমাধান করতে পারলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। এ সময় কৃষকদের সমস্যার দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য প্রশসেনকে আহ্বান জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে আসামি গ্রেফতারকালে পুলিশি নির্যাতনের অভিযোগ

    বাকেরগঞ্জে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতারকালে পুলিশি নির্যাতনে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ১৮ এপ্রিল শনিবার বেলা ১.৩০ টার সময় পৌরসভার...