More

    ভাণ্ডারিয়ায় বেশি দামে জ্বালানি তেল বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

    অবশ্যই পরুন

    ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার চরখালী বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়।

    প্রতিষ্ঠানের নাম: ফয়সাল এন্টারপ্রাইজ। ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার। জরিমানার পরিমাণ: ১০,০০০ (দশ হাজার) টাকা।

    আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির মালিক মো. ফয়সাল খান দীর্ঘদিন ধরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ঝটিকা অভিযান চালানো হলে অপরাধ প্রমাণিত হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় তাকে এই অর্থদণ্ড দেওয়া হয়।

    অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে এ ধরণের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Selbige Betiton Spielauswahl existiert vorrangig aus Verbunden Slots durch bekannten & traditionellen Herstellern

    Intensiv geschrieben stehen euch ganz Spiele weiters Funktionen zur Vorschrift. Reibungslos unter einsatz von diese Inter browser Software package...