More

    নগরীতে তার চোরের উপদ্রব: জিলা স্কুল ও সদর গার্লসে বিপাকে পরীক্ষার্থীরা

    অবশ্যই পরুন

     বিশেষ প্রতিবেদক :  সড়ক ও ফুটপাতের স্লাব চুরির পর এবার অভিনব কৌশলে স্কুল, মসজিদ ও ডায়াগনস্টিক সেন্টারের তার কেটে নিয়ে যাওয়ার হিড়িক পরেছে। এ ঘটনায় গত ২১ এপ্রিল বরিশাল সদর গার্লস কেন্দ্রে প্রায় একঘন্টা বিদ্যুৎ ছিলনা। ফলে বিপাকে পরতে হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের। প্রশাসন বলছে, মাদকাসক্ত শিচকে চোরের কাজ এগুলো।

    সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রথম অভিযোগ পাওয়া যায় গত ১৯ এপ্রিল নগরীর হাসপাতাল রোড ও আগরপুর রোডের দুটি ডায়াগনস্টিক সেন্টার থেকে। তাদের ভবনের প্রায় সব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়। পরে জানা যায়, এসিসহ সব তার কেটে নিয়ে গেছে অজ্ঞাত চোর। এরপরই ২১ এপ্রিল সকালে বরিশাল জিলা স্কুল জামে মসজিদের মোয়াজ্জেম এবং পাশের চা দোকানের হৃদয় জানালেন, তাদের এখানেও তার কেটে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু এই তারে পিতল বা সিলিকন না থাকায় কেটে ফেলে রেখে গেছে। এতে নতুন করে সংযোগ দেওয়ার ঝামেলা পোহাতে হচ্ছে তাদের।

    একই অভিযোগ নগরীর বিভিন্ন এলাকা থেকে পাওয়া গেল। ব্রাউন কম্পাউন্ড ও জর্ডান রোড থেকেও। ব্রাউন কম্পাউন্ডের রাজ্জাক, ফয়েজ এবং জর্ডান রোডের কর আইনজীবী শাকিল মৃধা জানালেন, শুধু বিদ্যুতের তারই নয়, ড্রেনের স্লাব পর্যন্ত তালা ভেঙে নিয়ে যাচ্ছে এই চোর।

    বিদ্যুৎ তার কেটে নেওয়াটা নতুন উপদ্রব শুরু হয়েছে বলে জানান তারা। তার কেটে নেওয়া ও ড্রেনের স্লাব চুরির ঘটনায় ইতিপূর্বে ৩০ জনকে শাস্তি দেওয়া হয়েছিল জানিয়ে বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনুল ইসলাম। তিনি বলেন, এগুলো মাদকাসক্তদের কাজ।

    এটা ঠেকাতে হলে কমপক্ষে ৩০ দিন এদের ধরে আটকে রাখতে হবে। সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Rasantes_Hühnchen-Abenteuer_und_chickenroad_für_schnelle_Reflexe_garantieren

    Rasantes Hühnchen-Abenteuer und chickenroad für schnelle Reflexe garantierenDie Dynamik des Straßenverkehrs und ihre HerausforderungenStrategien zur Vermeidung von KollisionenPunktesystem und...