More

    বরিশালে টোকেনের নামে চাঁদাবাজির অভিযোগে আটক ২

    অবশ্যই পরুন

    বরিশালের রূপাতলী বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজির অভিযোগে আটক দুই ব্যক্তিকে সিটি করপোরেশনের প্রত্যয়নপত্রের ভিত্তিতে ছেড়ে দেওয়ায় পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে কোতোয়ালী মডেল থানা পুলিশ টার্মিনাল এলাকায় বাস থেকে জোরপূর্বক টাকা আদায়ের সময় হাসান হাওলাদার ও সোহাগ হাওলাদারকে আটক করে।

    পরে বুধবার সিটি করপোরেশনের প্রত্যয়নপত্র থানায় পৌঁছালে তাদের ছেড়ে দেওয়া হয়। আটক দুইজন হলেন—রূপাতলী মোল্লাবাড়ি এলাকার সুলতান হাওলাদারের ছেলে হাসান হাওলাদার এবং ভাসানী সড়ক এলাকার সিরাজ হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার।

    নিউ অন্তরা ক্লাসিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি ফিরোজ চৌধুরী অভিযোগ করেন, ২০-২৫ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে চালক ও সহকারীদের মারধর করা হয়। কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছিল।

    পরে সিটি করপোরেশনের প্রত্যয়নপত্র পাওয়ায় ছেড়ে দেওয়া হয়। সিটি করপোরেশনের বাজার শাখার পরিদর্শক মো. রেজাউল করিম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আটক ব্যক্তিরা টার্মিনালের ইজারাদারের পক্ষে ফি আদায়ের দায়িত্বে ছিলেন। তবে বিআরটিএর উপ-পরিচালক মো. জিয়াউর রহমান জানান, কোনো বাস টার্মিনালে প্রবেশ না করলে সেই বাস থেকে ফি আদায় বৈধ নয়।

    এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে রূপাতলী বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল করেন বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা। তাদের দাবি, টোকেন বাণিজ্যের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Pentru informa?ii corecte ?i actualizate, va recomandam sa verifica?i Unlimited site-ul angajat Vlad Cazino

    Toate furnizeaza din cauza stimulent in loc de depunere are ?i specific Circumstan?a din indeplinit Adesea, oferta poate nu se...