More

    নাজিরপুরে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত সর্দার গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি প্রতিরোধ করতে গিয়ে গৃহকর্তার পরিবারের সাথে ডাকাত দলের রক্তক্ষয়ী সংঘর্ষে দুলাল রাড়ী (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছে। এই ঘটনায় গৃহকর্তা ও তার কলেজ পড়ুয়া ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে মাদারীপুর থেকে এই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ এপ্রিল রাত আনুমানিক ১:৩০ থেকে ২টার দিকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা, স্থানীয় বেসরকারি কলেজের শিক্ষক ও ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল হাসান (উজ্জ্বল বাহাদুর)-এর বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের চেষ্টা করলে পরিবারের সদস্যরা জীবন বাজি রেখে প্রতিরোধ গড়ে তোলেন।

    ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা উজ্জ্বল বাহাদুর (৫১) ও তার ছেলে মিশকাফ বাহাদুর (১৯) গুরুতর জখম হন। তাদের আর্তচিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাত দল পিছু হটতে শুরু করে। পালানোর সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে দুলাল রাড়ী নামের এক ডাকাত ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। বাকিরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

    খবর পেয়ে নাজিরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাকাত দুলাল রাড়ীকে মৃত ঘোষণা করেন। নিহত দুলাল বরিশাল জেলার হিজলা উপজেলার একতা বাজার এলাকার মজিবর রাড়ীর ছেলে। অন্যদিকে, আহত শিক্ষক উজ্জ্বল বাহাদুর ও তার ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

    আজ দুপুরে নাজিরপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান  ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, বরিশাল রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপার মহোদয়ের সরাসরি দিকনির্দেশনায় পুলিশ দ্রুত ছায়া তদন্ত শুরু করে।

    তদন্তে জানা যায়, এই ডাকাতির মিশনে মোট ৯ জন অংশ নিয়েছিল। অপরাধীরা একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে জলপথে ঘটনাস্থলে আসে। ডাকাতির সময় ২ জন সদস্য ট্রলারে পাহারায় ছিল এবং বাকি ৭ জন সরাসরি বাড়িতে হামলা চালায়।

    সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ ও র‍্যাবের একটি যৌথ দল মাদারীপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আজিজ ফরাজি (পিতা: জালাল ফরাজি) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম ইলুহার ইউনিয়নে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Koharent, respons willst reales Penunze applizieren unter anderem auch Gewinne amortisieren

    Samtliche daten dazu findest du aufwarts das Google android Casino Rand. Uber einem Betamo Promo Code zum Musterbeispiel, kannst...