More

    পিরোজপুরে দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষার্থীসহ ৪ জন বহিষ্কার

    অবশ্যই পরুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বরত দুই কক্ষ পরিদর্শক এবং কেন্দ্র সচিবের এক সহকারীকে কেন্দ্রের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার শাহাবুদ্দিন সিনিয়র কামিল মাদরাসা কেন্দ্রে গণিত (১০৮) পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। কেন্দ্র সচিব ও ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম জানান, বহিষ্কৃত পরীক্ষার্থী মো. মাসুম বিল্লাহ উপজেলার আল গাযযালী ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী। এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই কক্ষ পরিদর্শক সহকারী অধ্যাপক পরিতোষ সমদ্দার, সহকারী শিক্ষক ছগির হোসেন এবং কেন্দ্র সচিবের সহকারী মো. এমদাদুল হককে কেন্দ্রের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম বলেন, পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    I’ve previously mentioned you to debit notes are an individual favourite

    When to try out at the online casinos, you happen to be presented with multiple alternatives which could hunt...