More

    উত্তাল সরকারি ব্রজমোহন কলেজ, বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

    অবশ্যই পরুন

    কলেজছাত্রী সানজিদা কবির আনিতা হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাস। হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে কলেজের মসজিদ গেটের সামনে শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হত্যার বিচার দাবিতে স্লোগান দেন।

    মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে নিহত আনিতার বাবা মহসিন কবির শাহীন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

    আমি কোনো সান্ত্বনা চাই না, শুধু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি প্রধান অভিযুক্ত মাইনুল ইসলাম হিমুসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় আনিতার সহপাঠীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী নিজ শহরেই নিরাপদ নয়, এটা মেনে নেয়া যায় না। তারা অবিলম্বে মূল অভিযুক্ত হিমুসহ জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।

    শিক্ষার্থীরা আরও বলেন, হত্যাকাণ্ডের পর কয়েকদিন পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তাদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল বরিশাল নগরীর মুনশি গ্যারেজ এলাকায় অভিযুক্ত মাইনুল ইসলাম হিমুর বাসা থেকে সানজিদা কবির আনিতার মরদেহ উদ্ধার করা হয়।

    এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সচেতন মহল মনে করছেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় না আনলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনমনে আস্থার সংকট আরও গভীর হতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    I’ve previously mentioned you to debit notes are an individual favourite

    When to try out at the online casinos, you happen to be presented with multiple alternatives which could hunt...