More

    এনএসআইয়ের তথ্যে বরিশালে ৮ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ২.৮২ লাখ টাকা

    অবশ্যই পরুন

    বরিশাল মহানগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে ৮টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মোট ২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার ও প্রয়োজনীয় সনদপত্র না থাকার অপরাধে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

    জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—আল-আকসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (৪০ হাজার টাকা), হেলথ এইড মেডিকেল সার্ভিসেস (১০ হাজার), নোভা মেডিকেল সার্ভিসেস (১০ হাজার), ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (৪৫ হাজার), বরিশাল সিটি জেনারেল হাসপাতাল (২০ হাজার), গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার (৭ হাজার), নিউ বেবিলন মেডিকেল সার্ভিসেস (৫০ হাজার) এবং রংধনু ডায়াগনস্টিক সেন্টার (১ লাখ টাকা)।

    গোয়েন্দা সূত্রে জানা যায়, এসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে গোপন নজরদারি চালানোর পর উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অবহিত করা হয় এবং যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের সদস্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা ও বিভাগীয় কর্মকর্তারা এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্স অংশ নেয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরনের অসাধু ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Selbige Betiton Spielauswahl existiert vorrangig aus Verbunden Slots durch bekannten & traditionellen Herstellern

    Intensiv geschrieben stehen euch ganz Spiele weiters Funktionen zur Vorschrift. Reibungslos unter einsatz von diese Inter browser Software package...