More

    ভান্ডারিয়ায় গরু চুরির ঘটনায় আন্তঃজেলা চক্রের ৩ সদস্য গ্রেফতার, ট্রাক ও গরু উদ্ধার

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক, ভান্ডারিয়া : ​পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নে সংঘটিত একটি বড় ধরনের গরু চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতারের পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক ও একটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।

    গত ২৬ এপ্রিল (২০২৬) দিবাগত রাতে ভান্ডারিয়া থানাধীন ইকরি ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ওই গ্রামের বাসিন্দা সুমন হাওলাদার এবং মোঃ সোহেলের গোয়াল ঘর থেকে সংঘবদ্ধ চোরেরা কৌশলে মোট আটটি গরু চুরি করে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক তদন্ত ও অভিযানে নামে।

    উন্নত প্রযুক্তি ও তথ্যের সহায়তায় পুলিশ অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকা থেকে চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো:

    ​১. মোঃ এলাহি (২১), পিতা: সাহেব আলী চৌকিদার, সাং- টেকেরহাট (০৯ নং ওয়ার্ড), থানা: মুকসুদপুর, জেলা: গোপালগঞ্জ।

    ২. মোঃ রাকিব (১৯), পিতা: ছালো মোল্লা, সাং- টেকেরহাট, থানা: মুকসুদপুর, জেলা: গোপালগঞ্জ।

    ৩. মোঃ আমীর হোসেন (৩২), পিতা: হাসিবুল শিকদার, সাং- রাজৈর, থানা: রাজৈর, জেলা: মাদারীপুর।

    গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং বাদীর শনাক্তকরণ সাপেক্ষে পুলিশ তাদের দখলে থাকা একটি চোরাই গরু উদ্ধার করে। এছাড়া গরু পরিবহনের কাজে ব্যবহৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়েছে।

    ​পুলিশ সূত্রে জানা গেছে, বাকি চোরাই গরুগুলো উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী দ্রুততম সময়ে এই চোর চক্রকে গ্রেফতার করায় পুলিশের প্রশংসাও করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beste Verbunden Casinos 2026 10+ Top seriöse Spielsaal Seiten

    Had been zählt ist und bleibt, so folgende sichere Spieleumgebung gegenwärtig ist ferner alle Abläufe periodisch überprüft und technisch...