More

    কাঁঠালিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু, এলাকায় শোক

    অবশ্যই পরুন

    কাঠালিয়া প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়ায় বালুবোঝাই ট্রলি উল্টে জাহিদুল ইসলাম (৩০) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। ​

    স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জাহিদুল বালুবোঝাই ট্রলিটি নিয়ে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সেটি ঘোরানোর চেষ্টা করেন। এসময় চাকা বালুর মধ্যে দেবে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারায়। এতে চালক ছিটকে পড়ে বিদ্যালয়ের গেটের সাথে মাথায় গুরুতর আঘাত পান। ​

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাহিদুলের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...