More

    বরিশালের একমাত্র শিশু হাসপাতাল চালুর উদ্যোগ

    অবশ্যই পরুন

    বরিশাল বিভাগে হাম রোগীর সংখ্যা কমানোর পাশাপাশি প্রাদুর্ভাব ঠেকাতে ৯ বছর বন্ধ থাকা একমাত্র শিশু হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বরিশাল বিভাগীয় কমিশনার খলিলুর রহমান আড়াইশ শয্যার হাসপাতালটি পরিদর্শনে যান। তখন তিনি এক সপ্তাহের মধ্যে হাসপাতালটি চালুর নির্দেশ দেন।

    সে লক্ষ্যে ইতোমধ্যে জনবল পদায়নসহ অন্যান্য সংকট দূরে কাজ শুরু হয়েছে। এর আগে ২০১৭ সালের নগরীর আমানতগঞ্জ এলাকায় হাসপাতালটি নির্মাণ করা হয়েছিল। এরপর বুধবার হাসপাতালটি পরির্দশনে যান বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার। অবকাঠামো প্রস্তুত হলেও বিদ্যুতের সাবস্টেশন না থাকায় তা অচল ছিল। তা সচল করতে ইতোমধ্যে গণপূর্ত বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

    এছাড়া অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতে ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতার জন্য সিটি করপোরেশনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে যাতে কার্যক্রম শুরু করা যায়, সে লক্ষ্যে অতিরিক্ত জনবল নিয়োগের কাজ শুরু করেছেন বলে নিশ্চিত করেন বরিশাল জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ। বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু জানিয়েছেন, একই সঙ্গে শুরু হয়ে অন্যান্য জেলার শিশু হাসপাতাল অনেক আগেই উদ্বোধন করা হয়েছে।

    বরিশালের হাসপাতালটি বছরের পর বছর পড়ে রয়েছে। গণপূর্ত অফিসের এক প্রকৌশলী জানান, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির অজুহাতে ঠিকাদার নির্মাণকাজ অনেক বছর আটকে রেখেছিলেন। বাড়তি মূল্য আদায় করতে পারেননি তিনি। প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর সব কাজ শেষ করেন সেই ঠিকাদার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Mahjong Titans (Easy) An easier particular Mahjong Titans with an increase of win odds and you can tool compatibility

    A beneficial pointers is additionally to enter the private closet and you can familiarize yourself with a few chosen...