More

    মঠবাড়িয়ায় একদিনে বজ্রপাতে ২ জনের মৃত্যু, একজন নিখোঁজ

    অবশ্যই পরুন

    মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় একদিনে বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু ও নদীতে এক জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৯ এপ্রিল) বিভিন্ন সময় এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন, দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া গ্রামের আয়েশা বেগম (৫০), মঠবাড়িয়া সদর ইউনিয়নের স্বাধীন তালুকদার (২২)।

    এছাড়া তুষখালী ইউনিয়নের মোঃ হাসান (২৫) বজ্রপাতের আঘাতে নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে আয়েশা বেগম মাঠ থেকে হাঁস আনতে গেলে বজ্রপাতের শিকার হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    অন্যদিকে, দুপুরে মঠবাড়িয়া সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামে মশিউর রহমান তালুকদারের ছেলে স্বাধীন তালুকদার (১৮) মাঠে গরু আনতে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর রাতে মাঠের মধ্যে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরিবারের লোকজন ধারণা করেন বজ্রপাতের কারণে স্বাধীনের মৃত্যু হয়। তার শরীরে বজ্রপাতের চিহ্ন পাওয়া গেছে।

    এছাড়াও উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের নবী হোসেনের ছেলে মোঃ হাসান (২৫) বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। তার সাথে থাকা সোহেল জানান, বজ্রপাতের আঘাতে তিনি নদীতে পড়ে যান। পরবর্তীতে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতর পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Mahjong Titans (Easy) An easier particular Mahjong Titans with an increase of win odds and you can tool compatibility

    A beneficial pointers is additionally to enter the private closet and you can familiarize yourself with a few chosen...