More

    কাঠালিয়ায় ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ, দুঃসময়ে কৃষকের পাশে বিএনপি’র সভাপতি

    অবশ্যই পরুন

    কাঠালিয়া (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা: ঝালকাঠির কাঠালিয়ায় গত দু’দিনে কালবৈশাখি ঝড়, ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের মাঠ। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে মাঠে ছুটে গেলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে উপজেলার জয়খালী, মশাবুনিয়া, লেবুবুনিয়া, হেতালবুনিয়া, দক্ষিণ চেঁচরী ও বান্দাঘাটাসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

    এসময় তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। তিনি পানিতে তলিয়ে যাওয়া কৃষি জমি ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির চিত্র প্রত্যক্ষ করেন। স্থানীয় কৃষকরা জানান, কাল বৈশাখি ঝড়ে দমকা হাওয়া, ভারী বর্ষণ এবং জোয়ারের পানিতে আউশ বীজতলা, রোপা আউশসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি গ্রীষ্মকালীন শাক-সবজি, মুগ, মরিচ, চিনাবাদাম, মিষ্টি আলু, তিল, ভুট্টা, পাট, পেঁপে, কলা ও সূর্যমুখীর অনেক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষি পরিদর্শন শেষে উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন বলেন, প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। তাদের এই দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য দ্রæত সরকারি সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

    তিনি আরও বলেন, বিষখালী নদীর তীরে স্থায়ী বেড়িবাঁধ না থাকায় আমাদের এলাকার ফসলী জমি প্লাবিত হয়। ফলে কৃষকরা তাদের ফসল সময় মতো ঘরে তুলতে পারেন না। কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত প্রণোদনা ও আর্থিক সহায়তা প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও তিনি আহ্বান জানান। এ সময় বিএনপি’র নেতাকর্মীরা উপস্থি’ত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beste Verbunden Casinos 2026 10+ Top seriöse Spielsaal Seiten

    Had been zählt ist und bleibt, so folgende sichere Spieleumgebung gegenwärtig ist ferner alle Abläufe periodisch überprüft und technisch...