More

    বানারীপাড়ায় মৎস্য ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন, বিশেষ প্রতিবেদক: বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নে জেলেদের জন্য সরকারি বরাদ্দকৃত মৎস্য ভিজিএফ কার্ডের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকৃত মৎস্য ভিজিএফ কার্ডধারী জেলেদের পরিবর্তে অকার্ডধারীদের মাঝে চাল বিতরণের অভিযোগ পাওয়া গেছে।
    এ বিষয়ে বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মোঃ ছালেক নামের এক ব্যক্তি বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বরিশাল জেলা প্রশাসক,দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ও বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে ভুয়া মাষ্টাররোল তৈরী করে কার্ডধারী প্রকৃত জেলেদের বঞ্চিত করে  কার্ডধারী নয় এমন  ব্যক্তিদের মাঝে গত ২৬ এপ্রিল মৎস্য কার্ডের ভিজিএফের চাল বিতরণ করা হয়।
    স্থানীয় রাজনৈতিক এক বিশেষ ব্যক্তির প্রভাবে এ অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভিজিডি কার্ডের সুবিধাভোগী পরিবারকেও মৎস্য ভিজিএফের চাল দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
    অনিয়মের এ বিষয়টি তদন্ত করে এর সঙ্গে জড়িতদের বিচার ও মৎস্য কার্ডধারী প্রকৃত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলার বিশারকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস বলেন, এ ইউনিয়নে ৬ শতাধিক কার্ডধারী জেলের মধ্যে ১৮১ জনের মাঝে ৪০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
    আমার জানামতে কার্ডধারী ছাড়া কারও মাঝে মৎস্য ভিজিএফের চাল বিতরণ করা হয়নি। তারপরেও অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখা হবে।
    এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান বলেন, কার্ডধারী ছাড়া কারও মাঝে মৎস্য ভিজিএফের চাল বিতরণের কোন সুযোগ নেই।  অভিযোগের বিষয়ে উপজেলা মৎস্য দপ্তরকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beste Verbunden Casinos 2026 10+ Top seriöse Spielsaal Seiten

    Had been zählt ist und bleibt, so folgende sichere Spieleumgebung gegenwärtig ist ferner alle Abläufe periodisch überprüft und technisch...